পারফিউম, আতর, উদ
প্রতিটা বোতলের আলাদা স্টক, ডিক্যান্ট আর প্রতি ml-এর হিসাব
Hawas Fire 100ml৮৮.০ ml
Oud Al Layl 12ml৭.৫ ml
- প্রতি ml খরচ
- ৳৩৬
- ১০ ml ডিক্যান্টে লাভ
- ৳২৭৫
পারফিউম ও আতর দোকানের সফটওয়্যার
বিক্রি, স্টক, ডিক্যান্ট, প্রতি ml-এর লাভ, খরচ, নগদ-বিকাশ — দোকানের সব কাজ সহজে আর নির্ভুলভাবে সামলান Perfume Hisab দিয়ে। কাউন্টারে ফোন, হিসাবে কম্পিউটার।

আপনার পারফিউম দোকানেও কি এমন হচ্ছে?
পারফিউম আর আতরের দোকানের হিসাব সাধারণ POS দিয়ে মেলানো কঠিন। এখানে স্টক গোনা হয় ml-এ, এক বোতল থেকে দশজনের কাছে ডিক্যান্ট যায়, আর প্রতিটা বিক্রির সাথে ছোট ছোট খরচ জুড়ে যায়।
একটা ১০ ml ডিক্যান্টে
খাতা বলে লাভ ৳৩৪০আসলে ৳২৭৫
ভায়াল, অ্যাটমাইজার, স্টিকার আর বক্সের ৳৬৫ খরচ চোখের আড়ালে ছিল।
সফটওয়্যারে যা আছে
বিক্রি, স্টক, কেনাকাটা, বাকি, খরচ আর রিপোর্ট। প্রতিটা অংশ পারফিউম দোকানের কাজের ধরন মাথায় রেখে তৈরি।
যেসব দোকানের জন্য

নাম লিখে খুঁজুন বা বারকোড স্ক্যান করুন। একটা বিলের টাকা নগদ আর বিকাশে ভাগ করে নেওয়া যায়।
কোন বোতলে কত ml আছে, তালিকায় দেখা যায়। স্টক কমে এলে সতর্ক করে।
২, ৫, ১০ ml বা নিজের মাপে বিক্রি। ভায়াল, স্টিকার, বক্সের খরচ বাদ দিয়ে লাভ দেখায়।
টুপি, জায়নামাজ, তসবিহ, বাখুর। সাইজ আর রঙ অনুযায়ী আলাদা স্টক।
পরিবহন খরচ পণ্যের দামের সাথে যোগ হয়। কোন সাপ্লায়ারকে কত দিতে হবে, তাও লেখা থাকে।
প্রতিটা ক্রেতার কেনাকাটার ইতিহাস আর কত টাকা বাকি আছে।
ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মীর বেতন লিখে রাখুন। লাভের হিসাবে এগুলো বাদ যায়।
নগদ, বিকাশ আর ব্যাংকের আলাদা ব্যালান্স। দিন শেষে ক্যাশ গুনে মিলিয়ে নিন।
লাভ-ক্ষতি, স্টক, বিক্রি আর ডিক্যান্টের রিপোর্ট। প্রিন্ট করুন বা ফাইল হিসেবে নামান।
প্রত্যেক কর্মীর আলাদা লগইন আর অনুমতি। কে কোন কাজ করেছে, তার রেকর্ড থাকে।
দোকানের নিজের ওয়েবসাইট। অনলাইন অর্ডার, কুপন, কুরিয়ার আর ক্যাশ অন ডেলিভারির হিসাব।
পণ্যের বারকোড লেবেল প্রিন্ট করুন। দোকানের সব ডেটা যেকোনো সময় ডাউনলোড করা যায়।
ভিডিওতে দেখুন
নতুন পণ্য, সাপ্লায়ারের মাল, বারকোড, স্ক্যান করে বিক্রি, ওয়েবসাইটের অর্ডার আর রিপোর্ট — দোকানের পুরো কাজ সফটওয়্যারে কীভাবে চলে, ভয়েসসহ দেখুন।
এক সফটওয়্যারে সব পণ্য
পারফিউমের দোকানে শুধু পারফিউম বিক্রি হয় না। জায়নামাজ, টুপি, তসবিহ, বাখুরের মতো পণ্যের স্টক, বিক্রি আর হিসাবও রাখুন একই জায়গায়।

প্রতিটা বোতলের আলাদা স্টক, ডিক্যান্ট আর প্রতি ml-এর হিসাব


জায়নামাজ, টুপি, তসবিহ, বাখুরসহ দোকানের বাকি সব পণ্যের স্টক ও বিক্রি




কুরআন ও কিতাব, পাঞ্জাবি, বোরকা ও হিজাব, মিসওয়াক, খেজুর, উপহার সামগ্রী। ক্যাটাগরি নিজের মতো যোগ করা বা বদলানো যায়।
আলাদা ট্রেনিং লাগে না। ফোন বা কম্পিউটার, যেটায় অভ্যস্ত সেটাতেই চলে।
নিচের ফর্মে দোকানের নাম, ফোন, ইমেইল আর পাসওয়ার্ড দিন। অ্যাকাউন্ট তৈরি হলেই সরাসরি লগইন হয়ে যাবেন।
প্রতিটা বোতলের কেনা দাম আর বাকি ml লিখুন। প্রতি ml-এর খরচ সফটওয়্যার হিসাব করে নেয়। দরকার হলে আমরা ফোনে সাহায্য করি।
প্রথম বিল কাটার সাথে সাথে স্টক, লাভ আর ক্যাশবুক আপডেট হয়।
দোকান ছোট হোক বা বড়, দাম একই। কোনো ফিচারের জন্য আলাদা টাকা দিতে হয় না।
Perfume Hisab
আপনার দোকানের রসিদ
সফটওয়্যার — বার্ষিক প্ল্যান
মোট
মাসে ৳৫০০ পড়ে
পেমেন্ট বিকাশে। টাকা পাঠিয়ে TrxID দিন, যাচাইয়ের পর মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে।
এর বাইরে কোনো চার্জ নেই
৭ দিন ফ্রি
সব ফিচার ব্যবহার করুন, কোনো পেমেন্ট লাগবে না।
মাসিক বা বার্ষিক
ট্রায়ালের পর যেকোনো একটা প্ল্যান বেছে নিন।
মেয়াদ শেষে ৩ দিন অতিরিক্ত
সবকিছু চালু থাকে, শুধু পেমেন্টের রিমাইন্ডার দেখায়।
এরপর শুধু দেখা যাবে
নতুন বিক্রি বন্ধ থাকে। আগের সব হিসাব দেখা ও ডাউনলোড করা যায়, কোনো ডেটা মোছা হয় না।
লাইফটাইম প্ল্যান বা আলাদা চুক্তি দরকার? যোগাযোগ করুন
ফর্ম পূরণে দুই মিনিট লাগে। আমরা ফোন করে যাচাই করে দোকান চালু করে দিলেই নিজের ইমেইল-পাসওয়ার্ডে লগইন করবেন।
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন করুন
শুরু করার আগে দোকান মালিকরা সাধারণত যা জানতে চান।
৭ দিন সব ফিচার ব্যবহার করতে পারবেন, কোনো পেমেন্ট ছাড়া। নিচের ফর্ম থেকে অ্যাকাউন্ট খুলুন। সেটআপে সাহায্য লাগলে আমরা ফোন করব।
বিকাশে। মাসিক ৳৬০০ বা বার্ষিক ৳৬,০০০ পাঠিয়ে TrxID জানালে আমরা যাচাই করে মেয়াদ বাড়িয়ে দিই।
কিছুই মোছা হয় না। মেয়াদ শেষে ৩ দিন সব আগের মতো চলে। তারপর বিক্রি বন্ধ থাকে, কিন্তু সব দেখা আর ডেটা নামানো যায়। পেমেন্ট করলেই আবার আগের মতো।
বিক্রির সময় কোন বোতল থেকে ঢালছেন সেটা বেছে নেন। যত ml বিক্রি হলো, ঠিক তত ml সেই বোতল থেকেই কমে, আর ওই বোতলের প্রতি ml খরচ দিয়ে লাভ হিসাব হয়।
স্টক সমন্বয় করে কারণ বেছে দিন: ভাঙা/নষ্ট, লিক, ছলকে পড়া, উড়ে যাওয়া, টেস্টার, স্যাম্পল, উপহার, নিজের ব্যবহার বা গণনা সংশোধন। বোতলের ml কমে যায়, আর ক্ষতিটা লাভের রিপোর্টে আলাদা দেখায়।
হ্যাঁ। জায়নামাজ, টুপি, তসবিহ, বাখুর, কিতাব, পাঞ্জাবি, খেজুর সবই রাখা যায়। এগুলোর স্টক থাকে পিস বা গ্রামে, সাইজ আর রঙ অনুযায়ী আলাদা করে। সাধারণ ক্যাটাগরিগুলো শুরুতেই দেওয়া থাকে, দরকারমতো বদলানো যায়।
হ্যাঁ। প্রত্যেকের আলাদা লগইন থাকে। অ্যাডমিন, ম্যানেজার বা স্টাফ কে কী দেখতে বা করতে পারবে, তা মালিক ঠিক করেন।
হ্যাঁ। ওয়েবসাইটের অর্ডার সরাসরি POS-এ আসে। ওয়েবসাইটের পণ্য, কালেকশন আর ডেলিভারি চার্জও POS থেকে ঠিক করা যায়।
ফোনে অ্যাপের মতো ইনস্টল করা যায়, কিন্তু বিক্রি আর হিসাবের জন্য ইন্টারনেট লাগে। নেট চলে গেলে অ্যাপ সেটা জানিয়ে দেয়।
হ্যাঁ। বর্তমান স্টক "শুরুর স্টক" হিসেবে তোলা যায়, প্রতিটা বোতলের বাকি ml আর খরচসহ। সেটআপের সময় আমরা সাহায্য করি।
না। প্রতিটা দোকানের ডেটা আলাদা থাকে। আপনার দোকানের ভেতরে কে কী দেখবে, সেটাও আপনি ঠিক করেন।